Golpo Name Dikkha@Porbo 2@গল্পের নাম দিক্ষা@পর্ব ২
2023s ago | Posted By: Admin
2023s ago | Posted By: Admin
###দীক্ষা-পর্ব ২
###আগের পর্ব দেখে নিন
### Https://www.Linkpicture.Com/q/photoFunia-1679793382
###মৌলবি সাহেব বললেন,আজকে ক্লাসে সংক্ষিপ্ত একটি রচনা লিখতে দিচ্ছি তোমাদের; মনে করো,পাঁচশো করে টাকা দিলাম তোমাদের সবাইকে। সেই টাকা দিয়ে কে কী করবে লিখে দেখাও। কোনোরকম গোলমাল করবে না,আগেই বলে রাখছি।
খাতা-পেনসিল নিয়ে রচনা লিখায় মনোযোগ দিল সবাই। লেবু এককোনে থেকে উঠে বললো,পাঁচশো করে প্রতিজনকে দিলে সে যে অনেক টাকার ব্যাপার,স্যার। দু-পাঁচ হাজারেও কুলোবে না! এত টাকা দিয়ে ফেলবেন স্যার? কিছু কমিয়ে দিলেই তো ভালো।
লেবুর এ-অবান্তর উক্তিতে মৌলবি সাহেব মনে-মনে রেগে গেলেন। বাইরে তা প্রকাশ না করে বললেন,যাকে বলে হোপলাস ছেলে,তুমি হয়েছ তা-ই। বললেই কি আর দেওয়া হল? বললাম তো,মনে করে নাও পাঁচশো করে টাকা তোমরা পেলে।
ওহো,তাই বলুন,মনে করতে হবে পাঁচশো করে টাকা আপনি দিলেন,বেশ। বলেই লেবু এক মিনিটে কী যেন লিখে খাতা উলটে রাখলো। মৌলবি সাহেবের তা দৃষ্টি এড়াল না। ঘন্টা বাজবার আগেই সবার রচনা লেখা শেষ হলো। মৌলবি সাহেব খাতা দেখতে লাগলেন।
আজ এই পর্যন্তই পরে পর্বে দেখা হবে। বায়,



